ব্যবহারের নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions)
সর্বশেষ সংস্করণ: সেপ্টেম্বর ২০২৬ | haqplus Organic Tea Store
১. সাধারণ পরিচিতি
haqplus.com ভিজিট ও ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল নিয়ম ও শর্তাবলি মেনে নিচ্ছেন। হকপ্লাস কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় শর্তাবলী পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।
২. পণ্যের বিবরণ ও মূল্য
আমরা নিশ্চিত করি যে ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিটি চা পাতার ছবি, ওজন ও বিবরণ ১০০% আসল এবং সত্য। তবে কৃষিভিত্তিক প্রাকৃতিক পণ্য হওয়ায় মৌসুমভেদে চা পাতার বর্ণ ও ফ্লেভারে সামান্য সূক্ষ্ম প্রাকৃতিক পার্থক্য থাকতে পারে।
৩. অর্ডার ও ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট
অর্ডার সফলভাবে সাবমিট করার পর গ্রাহকের নম্বরে ভেরিফিকেশন কল বা এসএমএস প্রদান করা হতে পারে। পণ্য পৌঁছানোর সাথে সাথে কুরিয়ার প্রতিনিধির নিকট নির্ধারিত নগদ মূল্য পরিশোধ করে পার্সেল গ্রহণ করতে হবে।
৪. অর্ডার বাতিল ও রিটার্ন পলিসি
পার্সেল কুরিয়ারে হস্তান্তরের পূর্বে যেকোনো সময় অর্ডার বাতিল করা যাবে। এছাড়া পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে ডেলিভারি ম্যানের সামনেই রিপোর্ট করে ৭ দিনের মধ্যে বদল বা রিফান্ড গ্রহণ করা যাবে।
৫. অভিযোগ ও গ্রাহক সহায়তা
যেকোনো অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের হেল্পলাইন +880 1602-867954 অথবা যোগাযোগ পেইজ-এ বার্তা পাঠানোর অনুরোধ করা হচ্ছে।